আমি মোঃ শিহাব উদ্দিন (শাহিন), পিতা- মোঃ আনিছার রহমান, গ্রাম- নিমার পাড়া, উপজেলা- কাহালু, জেলা- বগুড়া। আমি ২০১৭ সালে ৬০ বিঘা জমিতে আলু চাষ করেছিলাম। মাটি তৈরি করার সময় জমিতে বিঘা প্রতি সাহার ১ কেজি, টোপাজ ২ কেজি, বোর-ফা ১ কেজি, ম্যাগ-ফা ২ কেজি , জিপ-ফা ১০ কেজি ও প্রয়োজন মত হিসান শেষ চাষের সময় ব্যবহার করেছিলাম। আলুর বীজ শোধন করার জন্য আমি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে হাদাক আলু বীজের ওপর স্প্রে করি ও মাটিতে ব্যবহার করি এবং কাটুই পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে ২ মিলি হারে জুবাস শেষ চাষের সময় জমিতে স্প্রে করি। আমি ইনতেফা’র পণ্য সময়মত ব্যবহার করে বিঘা প্রতি ১০০ মন হারে ফলন পেয়েছিলাম, যা অন্যান্য বছরের তুলনায় আলহামদুলিল্লাহ্ অনেক ভাল।